ভূয়া ছবি প্রচার করে মিয়ানমার জঘন্য কাজ করেছে, জনগণের প্রতি আমার আস্থা আছে- সংবাদ সম্মেলণে প্রধানমন্ত্রী
একাত্তরের ছবি নিয়ে মির্থ্যাচার করে মিয়ানমার অত্যন্ত জঘন্য কাজ করেছে। প্রতিবেশি দেশের সাথে আমরা কখনোই সংঘাতপূর্ণ পরিস্থিতি চাইনা। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়টির আলাচনা চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সংযোগ বৃদ্ধির জন্য আমরা একমত হয়েছি। সন্ত্রাস, চরমপন্থা দমন, সবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে জোরারোপ করা হয়েছে।
মিয়ানমার সশস্ত্র বাহিনীর প্রোপাগান্ডামূলক একটি বই প্রকাশের বিষয়টিও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন- মিয়ানমার ভুয়া ছবি দিয়ে অপপ্রচার চালিয়ে জঘন্য কাজ করেছে। কিন্তু এটা তারা কার কাছ থেকে শিখল? আমাদের দেশেও তো হয়েছে। এসব মানুষের কাছে ধরা পড়ে যায়। মিয়ানমার সরকারও ধরা পড়ে গেছে।
নেপাল সফর নিয়ে সংবাদ সম্মেলণে বক্তব্যেকালে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন। আজ রোববার বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণের ওপর আমার বিশ্বাস আছে, আস্থা আছে। আমার কোনো আকঙ্খা নেই। জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই। আশাকরি জনগণ ভোট দিয়ে আমাদের আবারও সরকার গঠনের সুযোগ দেবে। আমরা তাদের সাথে আলোচনায় বসতে চেয়েছিলাম, কিন্তু তারা যে অপমান করেছে, তারপর তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না, আপনারা যে যা-ই বলুন, আমি অন্তত বসবো না।
সংসদ ভেঙে দিয়ে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটা সরকার থেকে আরেকটা সরকারে যেতে যেন কোনো ফাঁক-ফোকর না থাকে। মধ্যবর্তী নির্বাচন দিতে গেলে সংসদ ভেঙে দিতে হয়। সংসদ কিন্তু কখনো শেষ হয়ে যায়নি। যদি কোনো ইমার্জেন্সি দেখা দেয়, যদি কোনো যুদ্ধ দেখা দেয় তখন ওই পার্লামেন্টের অনুমোদন নিয়েই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে।
সম্মেলণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা ইস্যুটি বিমসটেকে আনুষ্ঠানিক আলোচনায় এসেছে। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে আলোচনা চলমান। প্রতিবেশি দেশের সঙ্গে আমরা কখনোই একটি সংঘাতপূর্ণ অবস্থান চাই না। এছাড়া বিমসটেকে আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত চতুর্থ ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের সরকারি সফর শেষ করে শুক্রবার দেশে ফেরেন তিনি। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।
মুক্ত প্রভাত/রাশিদুল