সমর্থনের ভিত্তিতে ইভিএম ব্যবহার হবে- সিইসি

0 ৬৪

আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি না তা এখনই ঠিকরা হচ্ছেনা। এব্রাপারে আরো পরে ভাবা হবে। এই বিষয়টি নিয়ে ইসি কেবল প্রস্তুতির র্পায়ে রয়েছে। রাজনৈতিক দলগুলোর সমর্থন পেলে ইভিএম ব্যবহার শুরু করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে দৈব চয়ন ভিত্তিতে কিছু আসন বা কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইভিএম নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এসব কথা বলেছেন।

ইভিএম নিয়ে নূরুল হুদা বলেন- বর্তমান নিয়মে নির্বাচন করতে হলে মোমবাতি থেকে শুরু করে হাজার রকমের জিনিসপত্র লাগে। প্রযুক্তির ব্যবহার করা হলে এসবের দরকার হবে না। ক্রমান্বয়ে নির্বাচনী ব্যয়ও কমে আসবে। এই কারণে নির্বাচন কমিশন মনে করেছে, ইভিএম গ্রহণযোগ্য হবে।

আইন প্রণয়ন, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সব মহলের গ্রহণযোগ্যতা পাওয়ার ওপর নির্ভর করবে ইভিএম ব্যবহার করা হবে কি না। নতুনভাবে কিছু শুরু করলে আলোচনা-সমালোচনা হয়। ইভিএম কিভাবে ব্যবহার হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর উৎকন্ঠা থাকবে সেটা স্বাভাবিক। অনেক প্রশ্নের উদ্ভব হয়েছে, সেগুলো প্রাসঙ্গিক। এগুলো নিয়ে আমরা ব্যাপকভাবে প্রচারে পৌঁছাতে পারিনি।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.