গুরুদাসপুরে বিস্ফোরকসহ বিএনপি-শিবিরের চার নেতা আটক

0 ৮০

পৃথক ঘটনায় ৩ মাদকসেবীর সাজা

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

বিস্ফোরক দ্রব্যসহ বিএনপি-জামায়াতের ৪ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে গুরুদাসপুর উপজেলার জুমাই নগর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

আটকৃতরা হলেন- উপজেলার কান্দাইল গ্রামের গোলাম রাব্বানীর ছেলে চাপিলা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি নয়ন ও তার আপন ভাই বিএনপি নেতা নিক্কন, জুমাই নগর গ্রামের হাসানের ছেলে ছাত্র শিবির নেতা রাজদুল ইসলাম (২৫), একই গ্রামের মজিদ খাঁর ছেলে ছাত্র শিবির নেতা খায়রুল ইসলাম।

পুলিশ জানায়- জাতীয় নির্বাচনে নাসকতার পরিকল্পনা করতে ২০/২৫ জন নেতা কর্মী নিয়ে মিটিং করছিলেন আটককৃতরা। পুলিশ খবর পেয়ে বিএনপি-ছাত্র শিবিরের ওই নেতাদের মঙ্গলবার ভোর রাতে জুমাই নগর গ্রাম থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা বিস্ফোরক দ্রব্য ও জিহাদী বই জব্দ করা হয়।

এছাড়া মাদক সেবনের দায়ে উপজেলার নওপাড়া গ্রাম থেকে তারেককে মাদক সেবনের দায়ে ৩ মাসের, একই গ্রামের আবু বক্কারকে ১ মাসের এবং হাবিজারকে ৩ মাসের সাজা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন তার কার্যালয়ে ওই রায় দেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.