বিএনপির মিলেছে মানববন্ধনের অনুমতি
মুক্ত অনলাইন ডেস্ক
অবশেষে বিএনপি মানববন্ধনের অনুমতি পেয়েছে। রোবাবার দুপুরে প্রশাসনিকভাবে মৌখিক এই অনুমতি দেওয়া হয়েছে।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবারের পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচির মৌখিক অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্ররে জানা গেছে- রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যান।
গত বুধবার দেওয়া ৩ দিনের কর্মসূচি অনুযায়ী সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হবে। ১২ সেপ্টেম্বর দুই ঘণ্টার প্রতীকী অনশন পালনের পর ঢাকার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতীকী অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বিএনপি।
মুক্ত প্রভাত/রাশিদুল