লালমনিরহাটে নবজাতক চুরি

0 ১০১

 লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিজ বাড়ি থেকে ৩১ দিন বয়সের এক নবজাতক চুরি হয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে উপজেলার হাটখোলা কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের সুবোধ চন্দ্র ও রূপালী রানী দম্পত্তির পুত্র সন্তান।

শিশুটির বাবা সুবোধ চন্দ্র জানান, ‘আমি বাড়িতে ছিলাম না। আর আমার মা বাইরে কাজে গিয়েছিলো। এছাড়া আমার ভাইয়ের স্ত্রী সে তার বাচ্চাকে নিয়ে পাশের ঘরে ঘুমিয়ে ছিল। বাড়িতে এসেই শুনি আমার শিশু সন্তান চুরি হয়ে গেছে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন বাবা সুবোধ চন্দ্র।’

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনদুপুরে নিজ বাড়ি থেকে শিশু চুরি যাওয়ার খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। শিশুটিকে খুঁজে বের করতে চেষ্টা চলছে।

 

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.