১৪ হাসপাতাল বন্ধের নির্দেশ- হাইকোর্টের
মুক্ত অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরের ১৪ টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লাইসেন্স না থাকার পরেও অবৈধভাবে এসব হাসপাতাল পরিচালনা করার অপরাধে হাইকোর্টচা ও্লই নির্দেশে দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
এসব হাসপাতালগুলো হলো- বিডিএম হসপিটাল, সেবিকা জেনারেল হাসপাতাল, জনসেবা নার্সিং হোম, লাইফ কেয়ার নার্সিং হোম, রয়্যাল মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবাব সিরাজউদ্দোলা মেন্টাল হসপিটাল, মনমিতা মেন্টাল হসপিটাল, প্লাজমা মেডিকেল সার্ভিস এন্ড ক্লিনিক, শেফা হসপিটাল, ইসলামিয়া মেন্টাল হসপিটাল, মক্কা মেডিয়ান জেনারেল হাসপাতাল, নিউ ওয়েল কেয়ার হসপিটাল ও বাংলাদেশ ট্রমা স্পেশালাইজড হসপিটাল।
মুক্ত প্রভাত/রাশিদুল