প্রতীকি গণঅনশনে বিএনপি- খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি

0 ৮৫
মুক্ত অনলাইন ডেস্ক
প্রতীকি গণঅনশন করছে বিএনপি। চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী গণঅনশন করা হচ্ছে। বুধবার সকাল ১০টায় গণঅনশন শুরু হয়  রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে । চলবে দুপুর ১২টা পর্যন্ত।
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণঅনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে যাওয়ায় তিনিই গণঅনশন নেতৃত্ব দিচ্ছেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আহমেদ আযম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রমুখ অনশনে উপস্থিত আছেন।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.