লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0 ৬৭

লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে আফিয়া খাতুন (১০) ও নাইম হোসেন (০৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আফিয়া খাতুন (১০) রাজশাহী জেলার আলমগীর হোসেনের মেয়ে ও মাদ্রাসার ছাত্রী, অপরজন নাইম হোসেন ওয়ালিয়া গ্রামের আদম আলীর ছেলে আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের শিশু শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার ওয়ালিয়া ৫নং ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, দুই শিশু সম্পর্কে খালাতো ভাই বোন ছিলো। নিহত আফিয়া খাতুন ওয়ালিয়া গ্রামে তার খালার বাড়িতে গতকাল রাজশাহী থেকে বেড়াতে আসেছে। আজ সকাল সাড়ে ১০ টার দিকে পরিবারের সকলের আড়ালে আফিয়া ও নাইম দুই ভাই-বোন বাড়ির পার্শ্বে খেলা করতে যায়।

পরে তাদের না পেয়ে অনেক খোজাখুজি এক পর্যায়ে বাড়ির পাশ্ববর্তী সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিমের পুকুরে একটি শিশু কে ভেসে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুকুরের পানিতে খোজাখুজি করে অপর শিশু নাইম কে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে বনপাড়া ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মুক্ত প্র্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.