ফিলিস্তিনি বিক্ষোভ ক্যাম্পে ইসরায়েলের আঘাত
মুক্ত অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি বিক্ষোভকারীদের তৈরি তাবু ও কুড়েঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরে বেদুইন গ্রাম উচ্ছেদ ঠেকাতে ওই তাবু ও কুড়েঘর তৈরি করা হয়েছিল। এগুলোতে ২০০ মানুষের থাকার জন্য আবাস তৈরি করা হয়েছিল। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার ভোরে খান আল-আহমার নামে ওই গ্রামের নিকটে ক্যাম্পগুলোতে পৌঁছায় ইসরায়েলি সেনারা। এরপর একে একে কুড়েঘরগুলো গুড়িয়ে দেয়া হয়।
তবে ভোরের আগে থেকে প্রস্তুতি নেয়ায় খান আল-আহরাম গ্রামবাসীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। তারা ভেবেছিলো পুরো গ্রাম তখনই গুড়িয়ে দেয়া হবে।
দেয়াল নির্মাণ ও ভূমি দখলের বিরুদ্ধে গঠিত কমিশনের প্রধান এ নিয়ে আল-জাজিরাকে বলেন, ‘আশা করি বাড়িগুলো ধ্বংস করে করতে পারায় তাদের সন্তষ্টি হবে। তবে এ খালি ঘরগুলো রক্ষা করা আমাদের লড়াই নয়, আমাদের মূল উদ্দেশ্য খান আল-আহরাম গ্রামটি রক্ষা করা।
খান আল-আহরাম গ্রামটি জেরুজালেম থেকে মৃত সাগর পর্যন্ত বিস্তৃত একটি ইসরায়েলি গ্রামের পাশে অবস্থিত। গ্রামটিকে সড়কটি পাশ থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে ইসরায়েলের কর্তৃপক্ষ। সূত্র (ইত্তেফাক)
মুক্ত প্রভাত/রাশিদুল