জামিন পাননি খালেদা জিয়া- কুমিল্লায় কার্ভাটভ্যান পোড়ানো মামলা
মুক্ত অনলাইন ডেস্ক
জামিন পাননি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়। কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় জামিন নামুঞ্জুর করেছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার জামিনের শুনানি শেষে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম ওই আদেশ দেন।
খালেদা জিয়ার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন পিপি মোস্তাফিজুর রহমান লিটন এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট তাইফুর আলম এবং অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল নামক স্থানে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরের দিন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
মুক্ত প্রভাত/রাশিদুল