সরকার আতঙ্কিত, ঈর্ষান্বিত- মওদুদ

0 ৬২
মুক্ত অনলাইন ডেস্ক
আমাদের মহাসচিব নালিশ করতে যাননি। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে গেছেন। বিএনপি মহাসচিব যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ায় সরকার আতঙ্কিত, ঈর্ষান্বিত ও বিব্রত। বাংলাদেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে- কোনো কারণ ছাড়াই বিরোধীদলের নেতাকর্মীদের যে হামলা, মামলা ও গুম করা হচ্ছে এসব অবস্থা তিনি সেখানে তুলে ধরছেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত গণগ্রেপ্তার ও বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এসব কথা বলেছেন। মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় মওদুদ এসব কথা বলেন।
আলোচনা সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, সাইদ আহমেদ আসলাম, সাইদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.