ফখরুলের সফর ধোঁকাবাজি ছাড়া কিছু নয়- হাছান মাহমুদ

0 ৭৮

মুক্ত অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘে যাওয়া একটা ধোঁকাবাজি। জনগণকে ধোঁকা দেওয়া ছাড়া ছারা এটা কিছু নয়। এ লজ্জা তারা ঢাকতে পারছেন না।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্র, নির্বাচন ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনাসভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, সাংবাদিকরা ‘মির্জা ফখরুল ইসলামকে যখন  জিজ্ঞেস করলেন কি আলোচনা হয়েছে, তিনি কিছুই বলতে পারলেন না। অর্থাৎ এগুলো দেশের জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ছাড়া অন্য কিছু নয়। জাতিসংঘেরও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সর্বনিম্ন বা প্রাথমিক পদবি। সেখানেই তারা দেখা করছেন।’

সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন- কিছু পরিত্যক্ত রাজনীতিবিদ আছে রাজনীতিতে। ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব, বদরুদ্দুজা চৌধুরী তারা হচ্ছে রাজ নীতিতে পরিত্যক্ত ব্যক্তিত্ব।

এই পরিত্যক্ত রাজনীতিবিদদের নিয়ে ঐক্য করে কোনো লাভ হবে না। সুতরাং এদের এই সমস্ত ভাঁওতাবাজি করে কোনো লাভ হবে না।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.