রাজশাহীতে বাসের ধাক্কায় থেমে থাকা ট্রাকের তিনজন নিহত

0 ১৪১

মুক্ত অনলাইন ডেস্ক

থেমে থাকা একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা দিয়ে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচ। এতে ট্রাকের চালক হেলাপারসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে দুজ নিহতের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন রিজু (২৫)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। তিনি বাসের হেলপার ছিলেন। নিহত আরেকজন জাকির হোসেন (২৮)। রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামে তার বাড়ি। তিনি ট্রাকের চালক ছিলেন।

নিহত ট্রাকের হেলপারে পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তারাপুর এলাকায় বালুভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ০২-০৪৫৬) রাস্তার বাম পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের ওই নৈশকোচটি (ঢাকা মেট্রো-ব ১৪-৬০-২৭) পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.