গুরুদাসপুরে জাতীয় পার্টির চার কমিটি গঠন
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের গুরুদাসপুরে উপজেলা ও পৌর জাতীয় যুবসংহতির ১১১ সদস্য বিশিস্ট, ও পৌর জাতীয় যুবসংহতির ৫১ সদস্য বিশিস্ট, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক ৮১ সদস্য বিশিস্ট এবং পৌর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোবাবার বেলা ১১ টার দিকে চাঁচকৈড় বাজারস্থ এমপি পার্কে ওই কমিটি ঘোষনা করা হয়।
এরপর এমপি পার্ক থেকে একটি আনন্দ র্যালী চাঁচকৈড়-গুরুদাসপুর পৌর শহরের পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ শেষে এমপি পার্কে এসে সম্মেলণ অনুষ্ঠিত হয়। সম্মেলণ প্রস্তুত কমিটির আহবায়ক হাবিবুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত সম্মেলণে
প্রধান অতিথি ছিলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ আবুল কাশেম সরকার।
উপস্থিত ছিলেন, নাটোর জেলা যুবসংহতি সভাপতি আব্দুস সাত্তার মিঠু, নাটোর জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খন্দকার সাইদুজ্জামান সাঈদ, গুরুদাসপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক এসএম মাহবুবুর রহমান রফিক, পৌর জাতীয় পার্টির সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক নাদিম পাড়ভেজ অপু, সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার সরকার প্রমূখ।
মুক্ত প্রভাত/রাশিদুল