মেহেরপুরে যুবক হত্যা
মুক্ত অনলাইন ডেস্ক
মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রাম থেকে শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রানা হক (৪২) কলাইডাঙ্গা গ্রামের হিসাব আলীর ছেলে।
গ্রামবাসী জানান, গ্রামের মামুন চৌধুরীর আম বাগানে বিকেল চারটার দিকে নিহতের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। গ্রামবাসী ধারণা করছেন তাকে পরিকল্পিতভাবে ডেকে এনে ধারালো অস্ত্রে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, তাকে কে বা কারা কুপিয়ে হত্যা করে লাশ ফেলে গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
পুলিশের এই কর্মকর্তা নাম প্রকাশ না করে আরও জানান, গ্রামের এক মহিলার সঙ্গে তার পরকীয়া ছিল। এই কারণে সে খুন হয়ে থাকতে পারে। ওই মহিলাকে আটকের চেষ্টা চলছে।