চলছে বিএনপি’র জননসভা

0 ৬৪
মুক্ত অনলাইন ডেস্ক
রাজধানীতে শুরু হয়েছে বিএনপি’র জনসভা। মূলত দলের চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তিসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনসভাটি করা হচ্ছে। রবিবার দুপুর ২টার দিকে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সকাল থেকেই সোহরওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মী মিছিল নিয়ে। শুরুর ঘণ্টাখানেকের  মধ্যই উদ্যান ভরে ওঠে। দুপুর ১টার আগেই জনসভাস্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বড় জমায়েতে পরিণত হয়। রাজধানীর আমিন বাজার, নিউ মার্কেট, পুরান ঢাকা, বাংলামটর, শাহবাগ, মৎভবন, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থান থেকে মিছিলে মিছিলে উদ্যানে প্রবেশ করে নেতাকর্মীরা।
জনসভায় প্রতীকী ভাবে প্রধান অতিথি করা হয়েছে কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তাঁর জন্য চেয়ার খালি রেখে জনসভা করবে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.