লালপুরে শিক্ষকের উপর অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

0 ১২১

লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের লালপুরে শিক্ষকের উপর অভিমান করে রুপালি খাতুন (১৬) নামের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
সে উপজেলার ওয়ালিয়া সেন্টার পাড়া গ্রামের রুবেলের মেয়ে ও ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিলো। সোমবার (০১ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার রুপালির ১০ম শ্রেণীর মডেল টেষ্ট পরীক্ষার ইংরেজী বিষয়ে পরীক্ষা চলছিলো এ সময় রুপালি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার হলের দায়িত্বরত শিক্ষক আরিফ হোসেন তাকে হাতে নাতে ধরে। পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করার রুপালির পরীক্ষার খাতা নিয়ে নেয় শিক্ষক। এই ঘটনায় শিক্ষকের উপরে অভিমান করে বাড়িতে এসে পরিবারের সকলের অঘচোরে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে রুপালি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘর থেকে রুপালির ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করে। খবর পেয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনা স্থল পরিদর্শন ও লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এদিকে রুপালির আত্মহত্যা কে কেন্দ্র করে রাত ৭টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলীর শাস্তির দাবিতে ওয়ালিয়া বাজারে বিক্ষভ মিছিল বের করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী বলেন, ‘শিক্ষার্থী রুপালি ১০ম শ্রেণীর মডেল টেষ্ট পরীক্ষায় ইংরেজী বিষয়ে পরীক্ষা চলাকালে অসাধু উপায় অবলম্বন করলে দায়িত্বরত শিক্ষক তার খাত নিয়ে অফিসে জমা দেয় তবে তাকে এক্সফেল করা হয়নি।’ তার আত্মহত্যার বিষটি খুবই দুঃখজনক।’

এ ব্যাপারে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নজরুল ইসলাম বলেন, ‘রুপালির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.