যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা- সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলা

0 ১০০
মুক্ত অনলাইন ডেস্ক
সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে সিরাজগঞ্জ পৌর এলাকার যুবলীগ নেতা গোলাম মোস্তফাকে (৪৫)। বুধবার সকালে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা রাণীগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার ভাড়প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ  জানান, সকালে গোলাম মোস্তফা রানীগ্রাম বাজারের একটি দোকানে বসে ছিলেন।  এ সময পিছন থেকে এসে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে সিরাজগঞ্জ সদর এমপি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না হাসপাতালে গিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি বলেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বিএনপি জামাতের সন্ত্রাসীরা গোলাম মোস্তফাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। অতি সত্বর জামাত বিএনপির সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.