লালপুর-বাগাতিপাড়ায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ শুভ উদ্বোধন
লালপুর (নাটোর) সংবাদদাতা
“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নাটোরের লালপুরেও ৩ দিন ব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ শুভ উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে আকাশে বেলুন ওড়ানোর মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।
র্যালি ও বেলুন ওড়ানো শেষে উপজেলা নির্বাহী অফিসার উম্মূল বানীন দ্যুতির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল প্রমুখ।
এ বছর উন্নয়ন মেলায় সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের মোট ৬৭ টি স্টোল স্থান পেয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল গুলি পরিদর্শন করেন। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজনরা মেলায় অংশগ্রহণ করেন।
বাগাতিপাড়ায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় তিন দিন ব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে পেড়াবাড়ীয়া বাজার পদক্ষিন করে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে পায়রা ও বেলুন উড়ানোর মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।
পরিসংখ্যানবিদ আরশাদ আলীর উপস্থাপনায় আলোচনা সভায় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শুকুমার মুখার্জী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আমিনুল, বাগাতিপাড়া মডেল থানার ওসি আতাউর রহমান, সহকারী কমিশনার ভূমি মেরিনা সুলতানা, কৃষি অফিসার মোমরেজ আলী, জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়া ইউপি চেয়ার্যান মজিবর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড এর ডেপুটি কমান্ডার আজাদুর রহমান, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ সাজেদুর রহমান ও সেক্রেটারী এএসএম আল-আফতাব খান সুইট প্রমুখ।
মেলায় ৫২ টি স্টল রয়েছে। এছাড়াও তিন দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রামাণ্য চিত্র প্রদর্শন, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগীতা, স্থানীয় পর্যটনের উপরে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও লাঠি খেলাসহ নানা আয়োজন করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল