অস্ত্রোপচারের পরামর্শ নিতে অষ্ট্রেলিয়ায় সাকিব
স্পোর্টস রিপোর্টার
অস্ত্রোপচারের বিষয়ে পরামর্শ নিতে গতকাল অষ্ট্রেলিয়া গেছেন সাকিব আল হাসান। এই আঙুলের ইনজুরিই তাকে এশিয়াকাপ থেকে ছিটকে দিয়েছিল। দেশে ফিরে হাসপাতালে ভর্তি হয়ে আঙুল থেকে পুঁজ-রক্ত বের করতে হয়েছে সাকিব আল হাসানকে।
অস্ট্রেলিয়ার বিখ্যাত হ্যান্ড সার্জন গ্রেগ হয়-এর পরামর্শ নিতে শুক্রবার দিনগত রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছেড়েছেন তিনি। তারপরই ঠিক হবে কখন অস্ত্রোপচার হবে তার বাঁ হাতের কনিষ্ঠায়।
এরআগে জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাওয়া সেই চোটেই ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেছেন নিদাহাস কাপ, আফগান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফর ও সর্বশেষ এশিয়া কাপের চারটি ম্যাচ। তারপর আর সম্ভব হয়নি।
মুক্ত প্রভাত/রাশিদুল