ইলিশ ধরা থেকে বিরত থাকায় লালপুরে জেলেদের বিশেষ সুবিধা প্রদান

0 ১৯০

লালপুর (নাটোর) সংবাদদাতা

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০১৮ উপলক্ষে উত্তরাঞ্চলের পদ্মানদীর লালপুর অংশে নির্ধারিত সময়ে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের বিশেষ ভিজিএফ বরাদ্ধ দেওয়া হয়েছে।

নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে এই ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এই কার্যক্রমের আওতায় উপজেলার ৫০০ জন জেলেকে ২০ কেজি করে ১০ মেক্টিকটন চাল বিতরণ করা হয়

আজ শনিবার সকালে লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে লালপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ অনুষ্ঠন অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মূল বানীন দ্যুতির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাটোর জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার শাহ, লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোহম্মাদ আসাদুল্লা, লালপুর থানা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.