৭ নারীসহ ১১ মাদক ব্যবসায়ী আটক

0 ৫০

মুক্ত অনলাইন ডেস্ক

মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ৭ নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি ও পুলিশ ওই দুটি অভিযান চালায়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শনিবার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- নাগেশ্বরী উপজেলার মণ্ডলটারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল কাদের (২৮), একই উপজেলার কাঙ্গালটারী গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে সাঈদ মিয়া (২৩), নাটোরের লালপুর উপজেলার গোসাই কারিকর পাড়া গ্রামের এছার উদ্দিনের ছেলে আলাউদ্দিন (৩৫) ও চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার দর্শনা টাওয়ার পাড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৩৭)।

জানাগেছে, শুক্রবার রাতে উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন কাশিপুর ও গংগাহাট সীমান্ত এলাকা থেকে এই চার মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের ও ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.