বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী স্প্যানিশ ভাষায়

0 ৫৩

মুক্ত অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি স্প্যানিশ ভাষায় অনুদিত।

আজ বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে ঢাকাস্থ স্প্যানিশ দূতাবাস প্রকাশিত এই বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

বইটি স্প্যানিশ ভাষায় প্রকাশের জন্য স্প্যানিশ দূতাবাস এবং বইটির সম্পাদনা ও অনুবাদের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ২০১২ সালের ১৮ জুন জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী প্রথমবারের মত একইসঙ্গে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। বইটি এ পর্যন্ত ১০টি ভাষায় অনুদিত হয়েছে।

এর মধ্যে রয়েছে- বাংলা, ইংরেজি, হিন্দি, চৈনিক, জাপানি, ফরাসি, উর্দু, আরবি এবং স্প্যানিশ ভাষা। বইটি রাশিয়ান ভাষায় অনুবাদের কাজ চলছে। ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস গিমেনেজ ডি অ্যাজকারাটে ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এছাড়া সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন। বাসস- ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.