ভূমিধসে উগান্ডায় নিহত ৩১

0 ১৮২

মুক্ত অনলাইন ডেস্ক

ভারি বৃষ্টিপাতে উগান্ডার ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ধসে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার দেশটি এ খবর জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

দেশটির দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থাপনার কমিশনার মারটিন আওয়ার এএফপিকে বলেন, ভূমিধসে ৩১ জন নিহত হয়েছে এটা নিশ্চিত। বৃহস্পতিবার এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে। অতিরিক্ত বৃষ্টির কারণে নদীর পাড় ভেঙ্গে কাদা পানি প্রবেশ করে বুদুদার বুকালাসি শহরের একটি বাজারে।

এছাড়া এই প্রাকৃতিক বিপর্যয়ে দেশটির চার থেকে পাঁচটি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে। উগান্ডা রেড ক্রস এর মুখপাত্র ইরিন নাকাসিতা বৃহস্পতিবার এই ভয়াবহ ধসের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। এছাড়া এই ঘটনার পর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়৷

প্রসঙ্গত: উগান্ডায়, ২০১০-এর মার্চে ভূমিধসে ১০০ জন মারা যায় এবং ২০১২ সালের ধসে তিনটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়৷-সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.