জনবিচ্ছিন্ন বিএনপিকে মানুষ ভোট দেবে না- ত্রাণমন্ত্রী

0 ১৯১

মুক্ত অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ যেখানে জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নের জোয়ার শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে সেখানে বিএনপি দিনে দিনে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। জ্বালাও পোড়াও আন্দোলনসহ কিছু অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলেও জনগণকে তারা সঙ্গে পায়নি।

কেননা জনগণ এখন খুব সচেতন। জনগণ অরাজকতা পছন্দ করে না। জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে অবারো নৌকার পক্ষেই রায় দেবে সে বিশ্বাস আমার আছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে নিজ বাসভবন আলী মিয়া ভিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা জাতির জন্যে একটি কলঙ্কিত অধ্যায়। এটি ছিল জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার একটি ষড়যন্ত্র। আল্লাহর অশেষ রহমতে জননেত্রী সেদিন প্রাণে বেঁচে যায়। বিচার বিভাগ অপরাধীদের পাপের শাস্তি দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ত্রাণমন্ত্রীর সহধর্মিনী ও মতলব উত্তর-দক্ষিন উপজেলা আওয়ামী মহিলা লীগের উপদেষ্টা পারভীন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুর হোসেন চৌধুরী দিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ছেংগারচর পৌর মেয়র রফিকুল আলম জজ,

মতলব উত্তর-দক্ষিন মহিলা আওয়ামী মহিলা লীগের উপদেষ্টা বীনা চৌধুরী, সহ-সভাপতি সিরাজুর ইসলাম লস্কর, শহীদুল্যাহ মাস্টার, যুগ্মসম্পাদক আইয়ূব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, শাজাহান প্রধান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, মতলব সমবায় সমিতির সভাপতি সলিমউল্যাহ বারী চৌধুরী সোহেল, আওয়ামী লীগের নেতা বোরহার চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোসাদ্দেক হাওলাদার মামুন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানজিদ সরকার রিয়াদ প্রমুখ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.