নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালী আলোচনা সভা

0 ৪২

মুক্ত অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নাটোরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নাটোর শহরের মাদ্রাসা মোড় হতে একটি র‌্যালী শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মুহম্মদ গোলামুর রহমান দুর্যোগ প্রশমনে সরকারের নানান পদক্ষেপের কথা তুলে ধরে দুর্যোগের ক্ষতি কমাতে করনীয় দিকসমূহ নিয়ে আলোচনা করেন। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.