জবির বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0 ৯৪

নিজাম উদ্দিন শামীম,জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী বিবিএ ১ম বর্ষ ‘ইউনিট-৩’ (বাণিজ্য শাখা)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০.০০টা থেকে ১১:৩০টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (আই.ই.আর, জবি)-তে ভর্তি পরীক্ষা নেয়া হয়।

আজকের লিখিত ভর্তি পরীক্ষার জন্য ৬৪৯টি (৫+১৮৪+৪৬০) আসনের বিপরীতে ১১,১৩৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছিল।

উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বর্ণনামূলক লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। ‘ইউনিট-৩’ এর ভর্তি পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে। ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে  (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.