বান্দরবানে ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা

0 ৭৩

সোহেল কান্তি নাথ

বান্দরবানে ছাত্রলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় অরুন সারকি টাউন হলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীলের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরসহ জেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ, প্রত্যেক উপজেলা এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা আগামী একাদশ সংসদ নির্বাচনে ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.