গুরুদাসপুরে গ্রামীণ নারী দিবস পালন
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের গুরুদাসপুরে গ্রামীণ নারী দিবস পালন করা হয়েছে। এলক্ষ্যে আজ সোমবার দুপুরে গুরুদাসপুর কেন্দ্রীয় পাঠাগাড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রত্যন্ত পাড়া গাঁয়ের নারী অংশ নেন।
প্রগতি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছা. রোকসানা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। এসময় উপস্থিত ছিলেন- মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবা সুলতানা, পৌর সচিব হাফসা শারমিন, শিক্ষক আনোয়ারা পাড়ভীন, প্রধান শিক্ষক নিগার সুলতানা, প্রভাষক মোছা. শাহনাজ বেগম, ওয়ার্ড কমিশনার অঞ্জলী আফসারী প্রমূখ।
বক্তারা বলেন-সকল উন্নয়নের ক্ষেত্রে নারীদের ভূমিকা রয়েছে। সেজন্য অব্যশই নারীদের বেশি সচেতন হতে হবে। সকল কাজে পুরুষের পাশাপাশি এগিয়েও আসতে হবে। তাছাড়া নারীদের অধিকার নিজেদেরকেই আদায় করে নিতে হবে।
মুক্ত প্রভাত/হেনা আহম্মেদ