নভেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষনা- ইসি

0 ৪৩

মুক্ত অনলাইন ডেস্ক

নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকেই ঘোষনা করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তফসিল ঘোষনার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তফসিল ঘোষনার ব্যপারে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন বিষয়ে এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব।

হেলালুদ্দীন বলেন, প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা করা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির বৈঠকে জানানো হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলটি দেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ইভিএম, পর্যবেক্ষক, জনবল, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া, ভোটার তালিকা সম্পর্কে জানতে চেয়েছেন প্রতিনিধিরা। সিইসি তাদের ভোটের প্রস্তুতির বিষয়টি জানিয়েছেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.