বিদ্যুতের উৎপাদন ছয়গুন বৃদ্ধি পেয়েছে- অর্থমন্ত্রী

0 ৭৪

মুক্ত অনলাইন ডেস্ক

আগামী পাঁচ বছর সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দারিদ্র্যতার হার দশ শতাংশের নিচে নেমে আসবে। ১৯৯১ সালে দেশে দারিদ্র্যতার হার ছিল ৫৮ শতাংশ। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগে এখন তা কমে ২২ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ শুক্রবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদ মাঠে ‘একটি বাড়ী, একটি খামার প্রকল্প’, ‘পল্লী সঞ্চয় ব্যাংক’র সুবিধাভোগীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। এর আগে তিনি সদর উপজেলার ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৭টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

অর্থমন্ত্রী আরো বলেন, দশ শতাংশ যারা দরিদ্র থাকবেন তাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী, বাক-শ্রবণ প্রতিবন্ধী, বিধবাসহ বিভিন্ন শ্রেণির মানুষ। যাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সব ধরণের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। উন্নত দেশগুলোতে এ রকম ব্যবস্থা রয়েছে।’-সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.