একলাখ ইয়াবাসহ কক্সবাজারে তিনজন আটক

0 ১২০

মুক্ত অনলাইন ডেস্ক

এক লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়। শনিবার সকালে কক্সবাজার শহরতলীর লিংকরোডস্থ বিসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মো. জোহর (৩৫), মো. বেলাল (২২) ও মো. ছদরুল আমিন (২১)। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে র‌্যাব।

ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, একটি চক্র ইয়াবা নিয়ে আসছে এমন খবরে তল্লাশি চৌকি বসিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.