৩৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

0 ১৫৯

৩৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের মাধ্যেমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা মেহদী শাহনেওয়াজ জলিল।
জানাগেছে,- ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়েছে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
৩৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.