আশ্বাসে ফিরলেন শ্রমিকরা, বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

0 ১৪৯

লিখন রাজ 

শ্রম দেন ঠিকই। মজুরীতেই যত সমস্যা। মাস শেষ হলেও মালিক পক্ষের বেতন পরিশোধের কোন তাগিদ থাকেনা। ফলে নানমুখি সংকট তৈরি হয় শ্রমিকদের। শ্রমের মজুরীর জন্য নামতে হয় রাস্তায়।

আজ মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় অন্তিম নিটিং, ডাইং এন্ড ফিনিশিং, অন্তিম নীট কম্পোজিট লিঃ কারখানায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা।

সকাল ৮টার দিকে প্রতিষ্ঠানটির নিটিং, ডাইং, টেক্সটাইলের কারখানার সামনে ওই বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় শ্রকিরা দুই মাসের বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ আন্দোলন করেন।

এসময় মহাসড়কের উভয় দিকে প্রায় ১০কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ও কাচঁপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন।

প্রায় দেড় ঘন্টার পর সকাল সোয়া ১০টার দিকে কাঁচপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে মালিক পক্ষের সাথে কথা বলে বুধবার বকেয়া বেতন দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই আশ্বাসেই  আন্দোলনকারী শ্রমিকরা কারখানায় ফিরে যান।

অন্তিম নিটিং, ডাইং এন্ড ফিনিশিং, অন্তিম নীট কম্পোজিট লিঃ এর সহকারী ম্যানেজার পারভেজ দাবি করেন- শ্রমিকদের বেতন চলতি মাসের বেতনই পরিশোধ হয়নি। বুধবার বিকাল ৫টার মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.