সম্পদ বেড়েছে ট্রাম্প কন্যার

0 ৫৮

 

নিজেদের সম্পদ বিরনী প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জারেদ কুশনার। বিরনীতে দেখা গেছে,-  গত বছর বেশি আয় করেছেন। ওই বছরে তাদের আয় বেড়েছে প্রায় সাড়ে ৩ গুন। সোমবার প্রকাশিত তাদের সম্পদ বিবরণীতে কুশনারের মোট সম্পদ অন্তত ১৭৪ মিলিয়ল ডলারের সমপরিমাণ দেখা যায়। খবর সিএনএনের

গত বছর ইভাঙ্কা ট্রাম্প ওয়াশিংটনের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে তার শেয়ার থেকে ৩৯ লাখ মার্কিন ডলার আয় করেছেন। ওই সম্পত্তির মূল্য ধরা হয়েছে ৫০ লাখ থেকে ৫ কোটি ডলার। এছাড়া গত বছরের মার্চে ইভাঙ্কা ট্রাম্প বিজনেস ট্রাস্ট নামে নতুন একটি ট্রাস্ট চালু করেন সেখান থেকে তিনি আয় করেন ৫০ লাখ ডলার। ওই ট্রাস্টের মূল্য ৫ কোটি ডলার। একইসময় নিউ জার্সির প্লেইসবরোতে মালিকানা পাওয়া কুশনার কস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে ৫০ লাখ মার্কিন ডলার আয় করেছেন। এছাড়া নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যারিল্যান্ড, পেনসিলভানিয়া ও ওহাইওতে অ্যাপার্টমেন্ট ব্যবসা পরিচালনাকারী ওয়েস্টমিনস্টার ম্যানেজমেন্ট থেকে তিনি আয় করেছেন ১৫ লাখ ডলার। তারা দুইজন প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈতনিক সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.