ইলিশ ধরায় চরভদ্রাসনে ২৬ জেলের কারাদন্ড
মুক্ত অনলাইন ডেস্ক
মা ইলিশ শিকারের দায়ে ২৬ জেলেকে বুধবার সকালে ফরিদপুরের চরভদ্রাসনের ছয়দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট মো. বায়েজিদুর রহমান।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা মত্স কর্মকর্তা মালিক তানভীর হোসন ও চরভদ্রাসন থানা পুলিশ।
আটককৃতদের মধ্যে সদরপুর উপজেলার ২২ জন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার একজন ও জামালপুর জেলার তিনজন রয়েছেন।
পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের জন্য এদের আটক করা হয়। আটককৃতদের কাছ হতে ৩০ হাজার মিটার জাল ও আনুমানিক ৬০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
আটককৃত জাল গোপালপুর ফেরী ঘাটে এনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ স্থানীয় এম কে ডাঙ্গী মাদ্রাসা ও এতিম খানা, বাইতুস সালাম মহিলা মাদ্রাসা, দারুস সুন্নাহ আরাবিয়া মাদ্রাসা ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসায় বন্টন করে দেয়া হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল