বাস উল্টে পীরগঞ্জে ঝড়ল ২ প্রাণ
মুক্ত অনলাইন ডেস্ক
বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। মঙ্গলবার রাত ১১টার দিকে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন খেজমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- খয়বর আলী ও সুকুমার রায়। তাদের উভয়ের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
পুলিশ সূত্র জানা গেছে, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনাইটেড পরিবহনটি লালমনিরহাট জেলার বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ডিআর পরিবহনকে ওভারটেক করার সময় পিছন থেকে ধাক্কা দেয়।
এ সময় ঢাকাগামী ইউনাইটেড পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আর একজন মারা যায়।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
মুক্ত প্রভাত/রাশিদুল