আগৈলঝাড়ায় পাওয়া গেল নাসিং পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ
মুক্ত অনলাইন ডেস্ক
নিপা সরকার (২০) নামে নার্সিং পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নিপা সরকার উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের মৃত বনমালী সরকারের মেয়ে ও বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের নার্সিং শেষ বর্ষের ছাত্রী ছিল। নিপার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় নিপা।
আজ শনিবার সকালে পরিবারের স্বজনেরা নিপার লাশ দেখে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল