বড়াইগ্রামে দুই শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

0 ১০৩

অহিদুল হক, বড়াইগ্রাম (নাটোর)

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পৌর এলাকার প্রাথমিক সমাপনীতে ৭৮ জন, জেএসসিতে ৮১ জন, এসএসসিতে ৪৮ জন এইচএসসি পরীক্ষায় ৬ জনসহ মোট ২১৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

আজ সোমবার বিকালে পৌর মিলনায়তনে মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন মেধাবীদের হাতে ক্রেষ্ট, সম্মাননাপত্র ও ফুল তুলে দেন।

অনুষ্ঠানে পৌর সচিব রেজাউল করিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, শিক্ষাবিদ অধ্যক্ষ গৌরপদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান মৃধা, শরীফুন্নেসা শিরিন, মাওলানা আশরাফুল ইসলাম, বোরহানউদ্দিন, শহীদুল ইসলাম ও মোহিত কুমার মজুমদার, অভিভাবক প্রভাষক গোপাল কুমার দাস ও কৃতী শিক্ষার্থী অহনা পারভেজ তমু বক্তব্য রাখেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.