বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যসায়ী নিহত হয়েছেন। শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার চরজুসিরগাও এলাকায় বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত ২টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত মাদক ব্যসায়ীর নাম রুহুল আমিন বাঘা। এ সময় ডিবি পুলিশের এ এস আই আহসান হাবীব ও কনস্টেবল মতিউর রহমান আহত হন।
নিহত রুহুল আমিন বাঘা চরজুসিরগাও গ্রামের মোসলেম বাঘার ছেলে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।
পুলিশ জানায়,- গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের গোসাইরেহাটের ইদ্রিলপুর নাতুন বাজারে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী রুহুল আমিন বাঘা পুলিশকে লক্ষ্য করে করে গুলি চালায়। এসময় দুই পুলিশ সদস্য আহত হন। পরে উপজেলার নাগের পাড়া ভদ্রচাপ ব্রিজের পাশের একটি পাট ক্ষেতে ডিবি পুলিশের সাথে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় মাদক ব্যবসায়ী রুহল আমিন বাঘা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থাল থেকে ৯টি ককটেল, ২৮৩টি ইয়াবা ট্যাবলেট, দেড় কেজি গাজা, একটি দেশীয় ওয়ান শুটার, দুই রাউন্ড গুলি, দুইটি ছোড়া, একটি রামদা উদ্ধার করে পুলিশ।