রাজধানীতে লরির ধাক্কায় র্যাব কর্মকর্তার মৃত্যু
মোঃ ইলিয়াছ মোল্লা
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে কন্টেইনারবাহী লরির (টেইলর) এর ধাক্কায় সার্জেন্ট আবু জাফর (৪৫) নামে এক র্যাব কর্মকর্তার মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে কমলাপুরের ইনল্যান্ড কন্টেইনার ডিপো (ডিটিসি) এলাকায় র্যা্বরে আমদানী করা পণ্য গ্রহণ করতে গেলে সেখানে চলাচলকারী একটি টেইলরের ধাক্কায় গুরুত্বর আহত হন র্যা ব কর্মকর্তা আবু জাফর।
পরে তাকে উদ্ধার করে দ্রুত রামপুরার বেটার লাইফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিএমএইচে নেয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. শ্যামল রায় জানান, আবু জাফরকে হাসপাতালে নেয়ার আগেই মারা গিয়েছিলেন। তারা মাথার মাঝখান থেকে বাম পাশের অংশ একেবারে থেতলে গিয়েছিল।
এ বিষয়ে র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বলেন, নিহত র্যাব সদস্যকে প্রথমে রামপুরা বেটার হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করলে পরে ময়নাতদন্তের জন্য সিএমএইচ এ নেয়া হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল