আগামীকাল ঈদ-উল-ফিতর

0 ৫৮

বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মুবারক।

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সংবাদ সম্মেলনে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল সারাদেশে ঈদ উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন ও লিবিয়ায় ঈদ উদযাপিত হয়।

এদিকে, সিয়াম সাধনার পর ঈদ উৎসবে মেতেছে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়। দেশের সকলকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এ বছরে ২৯টি রোজা হয়েছে।

এবার রাজধানীতে মোট ৪০৯টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। তাছাড়া দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদার সাথে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মিলিত হবেন লক্ষ মানুষ তাদের বিশ্বাসের মানুষের সাথে। হার মানবে সকল ভেদাভেদ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.