সংলাপে ‘সন্তুষ্ট’ বি. চৌধুরী

0 ৬১

মুক্ত প্রভাত ডেস্ক.

নির্বাচন সামনে রেখে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিন ঘণ্টা সংলাপ শেষে যুক্তফ্রন্টের নেতা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সব কথা বলতে পেরে তারা ‘খুশি’।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা খুশি হয়েছি এই জন্য যে আমাদের কথাগুলো পরিষ্কারভাবে বলতে পেরেছি। সেই ভিত্তিতে কয়েকটা কথায় মতৈক্য হয়েছে।

সংলাপ ফলপ্রসূ হয়েছে কিনা জানতে চাইলে বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, “আমাদের কথাগুলো তারা গ্রহণ করেছে বলে আমাদের প্রতিয়মান হয়েছে। বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “সংলাপ খুব ভালো হয়েছে। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব।”

যুক্তফ্রন্টের সাত দফা দাবির মধ্যে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে ভোটের কথা ছিল, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মান্নান বলেন, “সেই দাবি তো আমাদের আছেই। কিন্তু আমরা নির্বাচনে যাব।”

বিস্তারিত আসছে

মুক্ত প্রভাত/ কাওছার অাহম্মেদ

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.