বান্দরবানে ইয়াবাসহ যুবক আটক

0 ১২০

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ইয়াবাসহ সানি বড়ুয়া (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাজারস্থ চাউল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সানি বড়–য়া শহরের মধ্যম পাড়া এলাকার মাদুল বড়–য়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার সাহেবের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ এইচ এম তৌহিদ কবির এর নেতৃত্বে বিশ্বস্ত সূত্রে শহরের চাউল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতির টের পেয়ে দৌড়ে পালানোর সময় পুলিশ ধৃত করে সানি বড়ুয়াকে আটক করে এবং তার পকেটে থাকা ৭০ পিচ ইয়াবা উদ্ধার করে।

সে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা সরবরাহ করে বান্দরবানের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

আটককৃত সানি বড়ুয়ার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/ ২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.