ফাইনালে উড়ে গেল পাকিস্তান
মুক্ত অনলাইন ডেস্ক
ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ শনিবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের নেপালের আনফা কমপ্লেক্সে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা।
বাংলাদেশের হয়ে তিনটি গোল করেন তৌহিদুল ইসলাম, রাজা আনসারি ও রুস্তম ইসলাম দুখু মিয়া। এটি টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে ভারতকে হারিয়ে সাফের অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
এবারের আসরে ফাইনালসহ চার ম্যাচে অপরাজিত বাংলাদেশ দল। সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশের কিশোররা।
মুক্ত প্রভাত/রাশিদুল