হেডফেনে গান শুনতে গিয়ে….

0 ২০২

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি

কানে হেডফোন গুঁজে রেললাইনে গান শুনতে শুনতে পথ চলছিলেন এক যুবক। এসময় পেছন থেকে আসা ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রেললাইনের লালমনিরহাট মসলা গবেষণা কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত যুবক, রফিকুল ইসলাম (৩২)। রফিকুল হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া এলাকার বাসিন্দা। তিনি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিনের পল্ট্রি ফার্মের শ্রমিক।

পুলিশ ও স্থানীয়রা জানান, পল্ট্রি শ্রমিক রফিকুল ইসলাম বাই সাইকেল নিয়ে রেললাইন হয়ে লালমনিরহাট শহরের দিকে যাচ্ছিলেন। কানে হেডফোন লাগিয়ে উচ্চস্বরে গান শুনছিনে তিনি। এসময় তার পেছন দিক থেকে আসা বুড়িমারী থেকে পার্বতীপুরগামী একটি ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন রফিকুল।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.