কুবিতে স্টুডেন্টস্ এসোসিয়েশনের কমিটি গঠন

0 ৬৩

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস্ এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গণিত বিভাগের জাহিদুল ইসলামকে সভাপতি এবং বাংলা বিভাগের তুহিন শিকদারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার সংগঠনটির সাধারণ সভা শেষে বিদায়ী কমিটির সভাপতি রাজিব হোসেন সানি স্বাক্ষরিত নতুন এ কমিটির ঘোষণা করেন বিদায়ী কমিটির সহ-সভাপতি হাফসা জাহান। এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন, আসাদুল ইসলাম রনি, শারমিন সুলতানা শাওন ও ইসরাত জাহান ইফা, যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান, ইমরান হোসাইন, জয়দেব চন্দ্র শীল, সালমান হোসাইন, শাম্মি আক্তার বিথী, ইয়াসির আহমেদ নাবিল, গিয়াস ও তাহমিনা আক্তার মুন প্রমুখ।

বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস্ এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এটি ৮ম কার্যনির্বাহী কমিটি। এ কমিটি আগামী এক বছর কার্যক্রম পরিচালনা করবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.