প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মী,কূটনীততিক, বিচারকসহ সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। সরকারি বাসভবন গণভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
আজ শনিবার বেলা ১১ টা থেকে সারে ১১ টা পর্যন্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও বিচারকদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। এরআগে সকাল সারে ৯ টা থেকে শুভেচ্ছা বিনিময় শুরু হয়। দলীয় নেতা-কর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।