অস্ত্রসহ ১০ জলদস্যু গ্রেফতার
মুক্ত অনলাইন ডেস্ক
অস্ত্রসহ বঙ্গোপসাগরে ১০ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। আজ সোমবার সকাল ৮টার দিকে কক্সবাজার উপকূলীয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সোমবার সকালে জলদস্যুর দল একটি মাছধরার ট্রলারে হামলা চালয়। এ সময় ট্রলারে থাকা মাঝিরা র্যাবকে খবর দিলে র্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে জলদস্যুদের গ্রেপ্তার করে।
এ সময় ট্রলার থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলি ১০ উদ্ধার করে করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেহেদী হাসন বলেন, অস্ত্রসহ ১০ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়ে। এ সময় ৬টি আগ্নেয়াস্ত্র ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মুক্ত প্রভাত/রাশিদুল