বান্দরবানে কৃষকদের সার-বীজ বিতরন

0 ১২৮

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়েছে। আজ সোমবার বিকালে বান্দরবান সদর উপজেলা হল পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বান্দরবানের কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরন করা হয়।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেনের সভাপতিত্বে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো: ওমর ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সার ও বীজ বিতরন অনুষ্ঠানে ২৫০ জন ভুট্টা চাষী ও ৮০ জন বোরো ধান চাষীর মাঝে ২ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার ও ১০ জন চাষীর মাঝে ৫ কেজি উপসি বীজ ধানের বীজ, ২ জন চাষীর মাঝে ২০ গ্রাম বিটি বেগুন বিতরন করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সরকার দেশের মানুষের দারিদ্রতা বিমোচনে কাজ করে যাচ্ছে যার প্রমান কৃষকরা।

কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার বিনামূল্যে সার ও বীজ বিতরন করে বান্দরবানের মত পাহাড়ী অঞ্চলের মানুষের দারিদ্রতা দুরিকরন করতে দিন রাত চেষ্টা করছে। আর এসব বীজ ও সার পৌছে দিতে সহায়তা করে যাচ্ছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.